সাতক্ষীরা উপকূলে ডেনমার্কের রাজকুমারী
সাতক্ষীরা উপকূলে পৌঁছেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে পৌঁছান তিনি। সেখান থেকে দুপুর সাড়ে ১২টার দিকে রাজকুমারী মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলি গ্রামে অবস্থান করেন। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উপকূলীয় বাঁধ এলাকা হেঁটে পরিদর্শন করেন তিনি।...

