সিলেটে আবারও জু য়া ড়ি আ ট ক

সোনার সিলেট ডটকম
  • আপডেট Tuesday, April 30, 2024,

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি’র অভিযানে ৪ জুয়াড়িকে আটক করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) বিকালে এসএমপি শাহপরাণ (রহঃ) থানাধীন শাহজালাল উপশহর এবিসি পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার বিভিন্ন সামগ্রীসহ তাদের আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- শাহজালাল উপশহর এলাকার মৃত আরমান আলীর ছেলে রুবেল আহমদ (২৯),  লামাপাড়া এলাকার মৃত তোতা মিয়ার ছেলে মোঃ রাব্বি (২৩), মেন্দিবাগ এলাকার লেচু মিয়ার ছেলে ওয়াজ্জিল মিয়া (৩৯) এবং টিলাগড় এলাকার মৃত তসলিম আলীর ছেলে শুক্কুর আলী (৩৪)।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতদের মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানায় পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo