
সিলেট থেকে মদিনার উদ্দেশে উড়াল দিলো প্রথম হজ ফ্লাইট
সিলেট থেকে মদিনার উদ্দেশে উড়াল দিলো এ বছরের প্রথম হজ ফ্লাইট। বুধবার (১৪ মে) বিকাল সাড়ে ৫টার দিকে ৪শ’ ১৮ জন হজযাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশে উড়াল দিয়েছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। সিলেটের হজযাত্রীদের সুবিধার কথা চিন্তা করে...







