
উখিয়ায় রোহিঙ্গা মাঝিকে গুলি করে হত্যা
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে শফি উল্লাহ (৪০) নামে এক রোহিঙ্গা নেতা (মাঝি) মারা গেছেন। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বালুখালী ক্যাম্প-৮ ইস্টে এ ঘটনা ঘটে। নিহত শফি উল্লাহ বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের মোহাম্মদ ছিদ্দিকের ছেলে...








