১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩৮

লালমাই আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ নিহত ১, সাবেক ইউ, পি চেয়ারম্যানের ছেলে জামাল সহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট বুধবার, ফেব্রুয়ারি ২৩, ২০২২,

গত ২১ ফ্রেরুয়ারি কুমিল্লা জেলার লালমাই উপজেলায় মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের উদ্যেগে লালমাই কলেজ মাঠে আলোচনা সভার আয়োজন করা হয় । উক্ত আনুষ্টানে সভাপতির পদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লালমাই উপজেলার আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সোমবার (২১ ফ্রেরুয়ারি) বেলা আড়াইটার দিকে এই সংঘর্ষে জড়ান মজিব এবং ইকরাম খান গ্রুপের লোকজন।

দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের এক পর্যায়ে ভুলইন দক্ষিন ইউ.পি চেয়ারম্যানের ছোট ভাই রুহুল আমিন গুলি বৃদ্ধ হয়ে ঘটনাস্হলেই নিহত হয়।

স্থানীয়রা জানান, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পচিশ জন আহত হয়। এর মধ্যে আশংকাজনক অবস্থায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

স্থানীয় রাজনীতি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। তারই ধারাবাহিকতায় এই সংঘর্ষ।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আমির হোসেন জানান, ভুলইন দক্ষিন ইউ.পি চেয়ারম্যানের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। লালমাই উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক রাসেলকে ১ নাম্বার ও সাবেক চেয়ারম্যান মুকবুলের ছেলে জামালকে ২ নাম্বার আসামী করে মোট ২৫ জনের বিরুদ্ধে ১ টি হত্যা মামলা দায়ের করেন।

সাবেক চেয়ারম্যান নিহত মুকবুলের স্ত্রী অভিযোগ করেন তার ছেলে জামাল ২১ ফ্রেরুয়ারী এলাকাতে ছিলো না। চেয়ারম্যান মজিব ষড়যন্ত্র মূলক ভাবে পূর্ব বর্তী ঘঠনার প্রতিশোধ নেওয়ার জন্য তার ছেলেকে আসামী করা হয়েছে। তিনি এর সঠিক তদন্ত দাবী করেন।

ইদ্রিস ও মনির নামে দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে এনেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo