মূল সংবাদে যান

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

গুচ্ছ কবিতা ।। আনজানা ডালিয়া
সবুজ টিপ
সবুজ শাড়ির ভাঁজে ঢেউ তুলে হাটছি সন্ধ্যালোয়
কিসের যেন অপূর্ণতা,ওহ্ হ্যাঁ কপালে টিপ নেই
বিশাল শূন্যতা,টিপ ছাড়া নারী শাড়িতে অযথাই
তোমার গভীর চোখে ডুব দিলাম,খুঁজে পেলাম আলো
প্রেমিক মন আনচান দোলাচলে দুললো।
টিপ খুঁজতে ছুটে চললে শপিং মল থেকে টং চাল
সেদিন ছিলো টিপের মহা আকাল।
গাছের পাতা কেটে টিপ বানালে অবশেষে
লতাজীর সুর পূর্ণতা পেলো তোমায় ভালোবেসে।
…
ছোট্ট জীবন 
সব কিছু হারিয়ে আমি নিঃস্ব এক পথিক
বয়ে চলেছি জীবন
খুব ভারী এই একলা জীবন।
তবুও আমি ক্লান্ত হইনি
হাসিতে মেঘ জমেনা
মন খারাপ হয়না কখনও
একটাই তো জীবন
হেসে খেলে কাটিয়ে দিবো।
…
পূর্ণতায় মৃত্যু 
কিছু ভালো লাগা অপূর্ণ থাকুক
পিছুটান কে মায়ায় টানুক
অনুভূতিতে রঙ লাগুক।
এতে ভালোবাসা ভালো থাকবে
মনটা রঙীন পথে হাটবে
তবু বিষন্নতাই রটবে।
পূর্ণ হলেই ভালোলাগার মৃত্যু হয়
কালো বিচ্ছেদের হয় জয়।
…
ঝরা শিউলী

তুমি এক প্রজাপতি
রঙীন ডানায় উড়ে বেড়াও,
আমি এক বন্দি পাখি
খাঁচায় ছটফটিয়ে মরি।
তুমি মৌ মৌ সৌরভের বকুল মালা
আমি ক্ষনস্থায়ী ঝরা শিউলী।
তুমি চাঁদনি রাতের আলোর বন্যা
আমি বিষন্নতায় ডুবে থাকা কান্না।

…
আনজানা ডালিয়া 
বাবা -মুক্তিযোদ্ধা নুরুল আবচার
মাতা-দিলশাদ বেগম
জন্ম-২৭ শে জানুয়ারি
মধ্যম মঘাদিয়া,মিরসরাই, চট্টগ্রাম
প্রথম লেখা প্রকাশ -পাক্ষিক খবরিকা ২০০৯
প্রকাশিত গ্রন্থ- তিনটি।
সম্মাননা
খবরিকা সেরা গল্পকার ২০১৩
দূর্বার অ্যাওয়ার্ড ২০১৫
পার্বত্য কাব্য সম্মাননা ২০২৩
দেশবাংলা প্রকাশন সম্মাননা ২০২৩
শতরূপা সাহিত্য সম্মাননা,কুমিল্লা ২০২৪