
ভাঙচুরের ঘটনায় ওসমানী মেডিকেলে মামলা, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কর্মবিরতি চলছিল। গতকাল সোমবার বিকেলে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্বজনেরা হাসপাতালের ৩৫ নম্বর ওয়ার্ডে ব্যাপক হামলা ও ভাঙচুরের পাশাপাশি দায়িত্বরত শিক্ষানবিশ চিকিৎসকদের...








