
সোমবার সব জেলা ও মহানগরে বিএনপির সমাবেশ
রাজধানীতে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ন্যক্কারজনক হামলা, অত্যাচার নিপীড়নের ঘটনার প্রতিবাদে আগামী সোমবার (৩১ জুলাই) সারাদেশে সব মহানগর ও জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল...








