
ভয়াবহ আগুনে পুড়ল ১৭টি দোকান
হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর রেলস্টেশন বাজারে অগ্নিকাণ্ডে ১৭টি দোকানঘর ভুস্মীভূত হয়েছে। এতে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে একটি দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিজয়নগর...







