২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:২৩

সাতছড়ি জাতীয় উদ্যানে বিজিবির অভিযান, ১৬ রকেট শেল উদ্ধার

সোনার সিলেট ডটকম
  • আপডেট বুধবার, মার্চ ৩, ২০২১,

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ১৬ রকেট শেল উদ্ধার করা হয়েছে।
অস্ত্রের সন্ধান পেয়ে মঙ্গলবার সন্ধ্যা থেকে সাতছড়ি জাতীয় উদ্যানের গহিন অরণ্যে অভিযান শুরু করেন বিজিবির সদস্যরা।
বুধবার সকালেও উদ্যানের ভেতরে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হাসান জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বিজিবির একটি দল গহিন অরণ্যে খোঁড়াখুঁড়ির কাজ শুরু করে। তবে কী কারণে তারা খোঁড়াখুঁড়ি করছে তা জানতে চাইলে এ বিষয়ে তারা কোনো উত্তর দেয়নি।
বিজিবি সূত্র জানায়, বনের অভ্যন্তরে অভিযানে এ পর্যন্ত ১৬ রকেট শেল উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে আজ প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

এর আগে ২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফায় অভিযান চালিয়ে সেখান থেকে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬ মেশিনগান, একটি বেটাগান, ছয়টি এসএলআর, একটি অটোরাইফেল, পাঁচটি মেশিনগানের অতিরিক্ত খালি ব্যারেল, প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব।
১৬ অক্টোবর থেকে চতুর্থ দফার প্রথম পর্যায়ে উদ্যানের গহিন অরণ্যে মাটি খুঁড়ে তিনটি মেশিনগান, চারটি ব্যারেল, আটটি ম্যাগাজিন, ২৫০ গুলির ধারণক্ষমতাসম্পন্ন আটটি বেল্ট ও উচ্চক্ষমতাসম্পন্ন একটি রেডিও উদ্ধার করা হয়।
পরে ১৭ অক্টোবর দুপুরে এসএমজি ও এলএমজির আট হাজার ৩৬০ রাউন্ড, থ্রি নট থ্রি রাইফেলের ১৫২ রাউন্ড, পিস্তলের ৫১৭ রাউন্ড, মেশিনগানের ৪২৫ রাউন্ডসহ মোট ৯ হাজার ৪৫৪ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।
পঞ্চম দফায় ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি সাতছড়িতে অভিযান পরিচালনা করে ১০টি হাই এক্সক্লুসিভ ৪০ এমএম অ্যান্টি-ট্যাংক রকেট উদ্ধার করা হয়।
সবশেষ ষষ্ঠ দফায় ২০১৯ সালের ২৪ নভেম্বর সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৩ রকেট লঞ্চারের শেলসহ বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়।

এসএসডিসি/বিএম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo