
সিলেটসহ সারাদেশে ৩ জানুয়ারি থেকে ট্যাংকলরি ধর্মঘট
সিলেটসহ সারাদেশে আগামী ৩ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরি বন্ধ ঘোষণা করা হয়েছে। ট্যাংকলরির ভাড়া বৃদ্ধির দাবিতে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন এ কর্মসূচি ঘোষণা করে। বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব শেখ ফরহাদ হোসেন গতকাল রাতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিজেলের মূল্য বৃদ্ধি...








