মুরারি চাঁদ কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও বোটানিক্যাল সোসাইটির যৌথ উদ্যোগে কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খানকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে এগারোটায় পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ। ফুল দিয়ে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন— অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. নেছাওর মিয়া সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর নিরঞ্জন চন্দ্র পাল প্রাণিবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর বিজন কুমার চক্রবর্তী শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর গিয়াস উদ্দিন এছাড়া উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী এবং বোটানিক্যাল সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল খালেক, বোটানিক্যাল সোসাইটির সেক্রেটারি সায়মা আক্তার শ্রাবণী, সভাপতি আরিফ হাসান। উপস্থাপনায় ছিলেন শাহিদ আলম আলম খান এবং জান্নাতুল ফেরদৌস জেনি। বক্তারা বিভাগের সম্ভাবনা, শিক্ষক-শিক্ষার্থীর সমন্বিত প্রচেষ্টা ও গবেষণার সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় বিভাগের বাগান উন্নয়ন, টবে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রোপণ, ১৮৩টি গাছ রোপণ, বাগানের পিলার ও তার স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উল্লেখ করা হয়। প্রধান অতিথি প্রফেসর গোলাম আহমদ খান তাঁর বক্তব্যে ১৩ বছরের দুই মেয়াদে বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং সহকর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি শিক্ষার্থীদের থিসিস ও গবেষণার মাধ্যমে দক্ষতা ও শৃঙ্খলা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এছাড়া বিভাগ উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহায়তা, এক মাসের মধ্যে মালি নিয়োগ, হোস্টেলের বিদ্যুৎ সরবরাহ উন্নয়ন, স্থায়ী বেড়া নির্মাণ এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন। সমাপনী বক্তব্যে বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। বক্তারা বোটানিক্যাল সোসাইটির প্রশংসা করে বলেন, সবার অংশগ্রহণেই একটি সফল ও সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়া সম্ভব হয়েছে।