ওসমানীর মর্গে পড়ে আছে অজ্ঞাতনামা যুবতীর লাশ এক যুবতীর (২২) লাশ। এই লাশের পরিচয় ও স্বজনদের সন্ধান চায় পুলিশ।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অজ্ঞাতনামা এ যুবতীর স্বজনদের সন্ধান চাওয়া হয়েছে।
এতে জানানো হয়, সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এসএমপির মোগলাবাজার থানা এলাকার শিববাড়ীস্থ প্রগতি সিএনজি পাম্পের পাশ থেকে আহত অবস্থায় অজ্ঞাতনামা ওই যুবতীকে উদ্ধার করে পুলিশ। তাকে উদ্ধারের পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে সে মারা যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
অজ্ঞাত এই যুবতীর পরিচয় কেউ জেনে থাকলেেএসএমপির মোগলাবাজার থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।