১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:১৭

পদ্মায় ডুবে যাওয়া বাসের চালকের পরিচয় জানা গেছে

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬,

দুর্ঘটনার সময় আরমান নিজেই বাসটি চালাচ্ছিলেন বলে দাবি করেছে তার পরিবার ও বাসের অন্য স্টাফরা।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে নিমজ্জিত হওয়া ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের সেই বাসচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) তার পরিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই বাস চালকের নাম আরমান খান (৩১)। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পশ্চিমখালখোলা গ্রামের আরব খানের ছেলে।

বাসচালক আরমানের ফুপাতো ভাই বলেন, ‘বাসটি আমার ফুপাতো ভাই আরমান চালাচ্ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম অনেকেই গুজব ছড়িয়েছেন যে, বাসের চালক পান খাওয়ার জন্য বাস থেকে নেমে গেলে তখন হেলপার চালাচ্ছিল। কিন্তু ঘটনাটি সত্য নয়। কারণ বাস থেকে যদি আরমান নেমেই যাবে তাহলে মরদেহ কেন পাওয়া গেল।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo