১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৫৫

জাতির এগিয়ে চলায় বঙ্গবন্ধু আমাদের অনন্ত প্রেরণার উৎস

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট রবিবার, আগস্ট ১৫, ২০২১,
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, ১৫ আগস্ট বাঙ্গালি জাতির শোকের দিন, ইতিহাসের কালো অধ্যায়। এই দিনে বাঙ্গালির মুক্তির মহানায়ক, মহান স্বাধীনতার রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদেরকে হত্যা করে স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীরা বাঙ্গালির অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিলো। কিন্তু বাঙ্গালি শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে চলছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে জাতি আজ ঐক্যবদ্ধ এবং জাতির এগিয়ে চলায় বঙ্গবন্ধু আমাদের অনন্ত প্রেরণার উৎস।
জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারী কল্যাণ সমিতি সিলেট বিভাগীয় আঞ্চলিক পরিষদ ও সিলেট জেলা ইউনিট পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ১৫ আগস্ট দুপুরে সিলেট স্বাস্থ্য ভবনস্থ সিভিল সার্জন অফিসের কনফারেন্স হলে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় চেয়ারম্যান এম. গৌছ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অর্ফিসার সুজন বণিক, দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার বক্তব্য রাখেন। আব্দুল আলী বাবলু ও রণেন্দু কুমার দাস রিংকুর যৌথ পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন আতিকুর রহমান, কনিকা দাস, মো. আখতারুজ্জামান, শামীম আহমদ, জালাল উদ্দিন, পার্থ সারথী দাস, আব্দুল মুমিত প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাদেকুজ্জামান ও পবিত্র গীতা থেকে পাঠ করেন অরুণ চৌধুরী। সভাশেষে মোনাজাত পরিচালনা করেন স্বাস্থ্য ভবন মসজিদের ইমাম মাওলানা শোয়াইবুর রহমান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo