১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৩৪

সিলেটে দুই বোনের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট বুধবার, সেপ্টেম্বর ২২, ২০২১,

সিলেটে দুই বোনের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে আম্বরখানা মজুমদারি এলাকার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ওই বাসার মৃত কলিমউল্লাহর মেয়ে শেখ রাণী জমিদার (৩৮) ও শেখ ফাতেমা বেগম (২৭)।

পুলিশ জানায়, মজুমদারি এলাকার ৩১ নম্বর বাড়িতে তারা থাকেন। পারিবারিক সমস্যার কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকালে পরিবারের সদস্যরা বাসার ছাদে দুই বোনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই মফিজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo