৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:১৫

সিলেটে গোয়েন্দার জালে আটক ৩ জন

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট মঙ্গলবার, জুন ৩, ২০২৫,

সিলেটে ভারতীয় চোরাইপণ্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে  মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫ লাখ টাকার বেশি মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, সিলেটের জৈন্তাপুর থানার লামা শ্যামপুর গ্রামের লুদাই মিয়ার ছেলে সায়মন আহমদ, পাবনার আমিনপুর থানার টাকিগড়া গ্রামের মো. আবু তাহেরের ছেলে জাহাঙ্গীর আলম এবং কুমিল্লার মেঘনা থানার বালুচর মুন্সিবাড়ি গ্রামের মৃত আব্দুল মালেক বেপারীর ছেলে মো. গাউছ মিয়া।

পুলিশ জানায়, গতকাল সোমবার রাত ৮টার দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়া বাজার এলাকা অভিযান চালায়। এসময় একটি টাটা ট্রাক হতে ভারতীয় শাড়ি, থ্রি পিস এবং শ্যাম্পুসহ তিন জনকে গ্রেফতার করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ ২৮ হাজার ৩৮০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo