১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:০৯

ছড়াকার তোরাব আল হাবীব-এর শ্বশুরের ইন্তেকাল

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট সোমবার, মার্চ ২৩, ২০২৬,

আয়ারল্যান্ড প্রবাসী কবি ও ছড়াকার তোরাব আল হাবীব-এর শ্বশুর জনাব মোঃ ফরিদ মিয়া (৭০) আর নেই। তিনি ২৩ মার্চ ২০২৬, রোজ সোমবার রাত ৩টা ১৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের জানাজার নামাজ একই দিন দুপুর ২টা ১০ মিনিটে মন্ডলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ইন্তেকালে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং সর্বস্তরের মানুষের মাঝে শোকের আবহ বিরাজ করছে।

পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দেশ-বিদেশে অবস্থানরত সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন—আমিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo