
কমিটিতে বিবাহিত শিবির ছাত্রলীগ- অভিযোগ অস্বীকার ছাত্রদলের
১৫ জানুয়ারি জুড়ী উপজেলা ছাত্রদলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল। এ কমিটির আহ্বায়কসহ চারজন বিবাহিত, কেউ শিবির, কেউ ছাত্রলীগ- এমন অভিযোগ ছিল দলীয় নেতাকর্মীদের। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ অস্বীকার করেছে নবঘোষিত উপজেলা ছাত্রদল।...








