১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:১৯

সিলেটে নগরীতে ২ টাকায় ইফতার

ডেস্ক নিউজ
  • আপডেট শনিবার, এপ্রিল ৯, ২০২২,

বিভিন্ন্ উপজেলার পাশাপাশি সিলেটেও শুরু হয়েছে ‘দ্যা হেল্পিং উইং’ এর দুই টাকায় ইফতার। আজ সংগঠনটির প্রথম বিতরণ অনুষ্ঠিত হয়েছে নগরীর রিকাবিবাজার পয়েন্টে৷

রমযান আসলেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কয়েকগুণ বেড়ে যায়। মূল্য কমার কথাতো চিন্তাই করা যায় না।এইটা মাথায় রেখেই প্রতি বছর ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করে থাকে সিলেটের এই ‘হেল্পিং উইং’ নামক এই সামাজিক সংস্থাটি। রমজানের প্রথম দিন থেকে বিভিন্ন্ উপজেলায় বিতরণ শুরু হয়ে গেলেও সিলেটে এইটাই তাদের এবারের প্রথম বিতরণ৷ নগরীর রিকাবিবাজার পয়েন্টে প্রায় ৫ শতাধিক অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের হাতে আজ ইফতার তুলে দিয়েছেন তারা৷

নাফিস শামস তিয়াসের সঞ্চালনায় আয়োজিত আজকের এই ইফতার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক প্রশাসক ও সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সিলেট ব্যুরো চিফ ও সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, জিএমসি স্টাডিজ সিলেট শাখার পরিচালক মীর রানা ও সংগঠনের ম্যানেজিং কমিটির সদস্যরা৷

সংগঠনটির সাধারণ সম্পাদক নাদের আহমেদ চৌধুরী জানিয়েছেন ” ২০১৯ সালে এই ইভেন্টের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে আমাদের সংগঠনের৷ ওই ইভেন্টে এতো ভালোবাসা আর সহযোগিতা আমরা পেয়েছিলাম যে, এইটা কে পুঁজি করে গত তিন বছরে আমরা অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার উৎসাহ পেয়েছি। এবারও রমজানের প্রথম দিন থেকে প্রোগ্রাম চলছে৷সিলেটে শুরু হলো আজ। আশা করি খুব শীঘ্রই ঢাকাতেও আমাদের কার্যক্রম শুরু হবে৷’

সংগঠনটির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান রবিউল হাসান চৌধুরী আরো জানিয়েছেন, ‘উদ্যোগটির সাথে জড়িত হতে আগ্রহীরা ০১৭১১৩৭৯৩৩৪ নম্বরে যোগাযোগ করতে পারবেন। তাছাড়া তাদের অফিশিয়াল ফেইসবুক পেইজে তারা বিস্তারিত জানিয়ে দিবেন বলে জানিয়েছেন তারা।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo