মূল সংবাদে যান

রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আত্মহত্যার আগে জুবলির শেষকথা ‘স্যরি আম্মু, আমি সাকিবকে ভালবাসি’

‘স্যরি আম্মু, আমি সাকিবকে ভালবাসি। আমি সাকিবকে বিয়ে করবো। আর কাউকে মন থেকে মেনে নিতে পারবো না। তোমরা আমাকে নিষেধ করার পরও আমি তাকে ভালবেসে যাচ্ছি। তাকে ছাড়া বাঁচতে পারবোনা। তাই আজ তোমাদের সব বলে দিলাম। তোমরা সবাই ভালো থেকো।’-

এভাবেই চিরকুট লিখে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে স্কুলছাত্রী রকসি পারভিন জুবলি।

রোববার ভোরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত জুবলি একই এলাকার আবদুল গফুরের মেয়ে। তিনি স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়তো।

স্বজনরা জানান, সেহরির সময় জুবলিকে বারবার ডেকেও সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে কক্ষের দরজা ভাঙলে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পারায় এসব থেকে তাকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা।

লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বলেন, লাশের পাশ থেকে চিরকুটটি উদ্ধার করা হয়েছে। প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।