১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:১৯

শাবিপ্রবিতে মৌলভীবাজার স্টুডেন্ট’স এসোসিয়েশনের সভাপতি সাব্বির, সম্পাদক মৃদুল

ডেস্ক নিউজ
  • আপডেট সোমবার, এপ্রিল ১১, ২০২২,

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত মৌলভীবাজারের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ‘মৌলভীবাজার স্টুডেন্টস এসোসিয়েশন, সাস্ট’ (মৌসাস) এর ২০২২ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে ব্যবসায় প্রসাশন বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত মো. সাব্বির আহমেদ সৌরভ এবং সাধারণ সম্পাদক হিসেবে পিএসএস বিভাগের মৃদুল দেবনাথ মনোনীত হয়েছেন।

সোমবার (১১ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানানো হয়।

এতে বলা হয় গত শনিবার সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এক ইফতার মাহফিলের অনুষ্ঠানে এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি মোঃ এবাদুর রহমান ময়নুল ও সাধারন সম্পাদক মনতোষ দে বাঁধন।

এ সময় উপস্থিত ছিলেন পিএসএস বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. নূর উদ্দিন আহমেদ, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কাশেম, পিএসএস বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক।

এলামনাই সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মদন মোহন কলেজের শিক্ষক আবুল কাশেম, বাংলাদেশ বেতারের (সিলেট) সহপরিচালক প্রদীপ চন্দ্র দাশ, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ের অডিটর মতিউর রহমান খান এবং এসোসিয়েশন এর সাবেক সেক্রেটারি অমিয় দে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সৌমিক দত্ত (অর্থনীতি), জাহিদ  এনাম চৌধুরী (রসায়ন), ইজাজ উদ্দিন আহমেদ (অর্থনীতি), যুগ্ন সাধারণ সম্পাদক অনিক দে (রসায়ন), অভিরূপ দেব রায় (আই.পি.ই), মোমতাহিন চৌধুরী (সমাজ বিজ্ঞান ), রাকিয়া জান্নাত ( সমাজকর্ম), সহ সাধারণ সম্পাদক তাহমিদ চৌধুরী (ফরেস্ট্রি), আব্দুল আহাদ সুমন (পদার্থ বিজ্ঞান), হাসানুল কবির রাফি (রসায়ন), অমিত আশরাফ তিহাম (ওসেনোগ্রাফি), পল্লব কুমার তান্তি (নৃবিজ্ঞান ), নাবিলা ইসলাম (সমাজকর্ম), ফারিয়া তাসনিম তুসি(সমাজকর্ম),সারিকা তাসনিম মিম(সমাজকর্ম), সাংগঠনিক সম্পাদক গৌরব রায় (বাংলা), সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রিহান (সি.ই.পি.), জুনায়েদ আহমেদ (বি.বি.এ.), জাহিদুল ইসলাম (ওসেনোগ্রাফি), কোষাধ্যক্ষ মো তোফায়েল মিয়া (বাংলা), সহ-কোষাধ্যক্ষ শাকিল খান (গনিত), আব্দুল্লাহ রহমান (নৃবিজ্ঞান), হাফিজুর রহমান(বি.বি.এ.), দপ্তর সম্পাদক সৈয়দ ইব্রাহিম হাসান (বাংলা), উপ দপ্তর সম্পাদকঃ প্রিতম রায়(লোক প্রশাসন) সোনিয়া আক্তার (বি.বি.এ.), প্রচার সম্পাদক আবিদুর রহমান আনাম, উপ প্রচার সম্পাদক জুবেল আলী এবং তাজুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহরিয়ার আদিল, উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দীপ্ত দেব, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সৈয়দ মোতাহের আল হোসেন, উপ সংস্কৃতি বিষয়ক সম্পাদক তাওহীদুল হাসান, ছাত্রী বিষয়ক সম্পাদক সুহের মাসুদা সামিয়া, উপ ছাত্রী বিষয়ক সম্পাদক আফসানা শিফা, ফাহমিদা রিদী, রাজিয়া পারভীন, সামিয়া চৌধুরী এবং সুরাইয়া বেগম রুহি, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রাজেশ যাদব, উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রূপালী পাল, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক সামিমা মনি, সাহিত্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক নিশাত তাসনীম। উপ সাহিত্য ও শিক্ষা বিষয়ক সূচনা সিনহা।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে অর্পিতা দেবনাথ অপি, লিটন বিশ্বাস, মৌরি দেবনাথ এবং সংযুক্তা দাস মৌষী মনোনীত হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo