মূল সংবাদে যান

বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

দিনাজপুরে জামায়াত-শিবিরের ২৫ নেতাকর্মী আটক

দিনাজপুরে মিছিল-সমাবেশ থেকে জামায়াত-শিবিরের ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শহরের বাহাদুর বাজার ও রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা বলেন, আজকে জেলা বিএনপির গণমিছিল ছিল। এ মিছিলে যোগ দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য জামায়াত-শিবিরের নেতাকর্মীরা একত্র হতে থাকে। আমরা সেখান থেকে ২৫ জনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে