মূল সংবাদে যান

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

শীর্ষ সংবাদ

সিলেট বইমেলা চলাকালীন শহিদ মিনারের সম্মুখ থেকে লেখক-সাংবাদিক আশীষ দে’র বাইক চুরি

সিলেট বইমেলা চলাকালীন শহিদ মিনারের সম্মুখ থেকে লেখক-সাংবাদিক আশীষ দে’র বাইক চুরি

সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য লেখক-সাংবাদিক আশীষ দে’র বাইক চুরি হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) প্রথম আলো বন্ধুসভা আয়োজিত সিলেট বইমেলার শেষদিনে রাত আনুমানিক পৌনে ৯টায় শহিদ মিনারের প্রধান গেইটের সম্মুখ থেকে লাল রঙের মাহিন্দ্রা-১১০ সিসি বাইকটি চুরি হয়েছে। মোটরবাইকের রেজিস্ট্রেশন সিলেট হ ১৩-৮৪৪২। গাড়িটির পেছনের লাইট কিছু অংশ ভাঙা।
তৎক্ষণাৎ ঘটনাস্থলে কোতোয়ালী মডেল থানার একটি ফোর্স উপস্থিত হয়ে থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ এবং বাইকটি উদ্ধারে সর্বোচ্চ তৎপরতার আশ্বাস প্রদান করেন। কোতোয়ালী মডেল থানা সাধারণ ডায়েরি নং-১৬১৪

কেউ সন্ধান পেলে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। 0171111-2004