মূল সংবাদে যান

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

দোয়ারাবাজারে নিজের প্রাণ নিলেন বৃদ্ধ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে  বিষপানে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

জানা গেছে, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলোনী গ্রামের মৃত আজগর আলীর পুত্র মো: নাজনু মিয়া (৬৮) বুধবার দুপুরে নিজ বাড়িতে বিষপান করেন। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি বদরুল হাসান  বিষপানে বৃদ্ধের  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।