১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩৯

শিবির নেতার বাসায় হামলা ও ভাংচুর, স্ত্রীকে হেনস্তা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সোমবার, নভেম্বর ১৪, ২০২২,

সিলেটের মেজরটিলায় ছাত্রশিবিরের শাহপরান রহ. থানার ৩১ নং ওয়ার্ডের সাবেক সভাপতি খালিদ বিন এনামের বাসায় হামলা ও ভাংচুর করেছে ছাত্রলীগ। ছাত্রলীগ নেতা নাজমুল ও তার কর্মীরা রবিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে এই হামলা করে।

এ সময় তারা খালিদকে বাসায় না পেয়ে তাঁর পরিবারের সদস্যদের সাথে অশোভন আচরণ করে। খালিদের স্ত্রী সাবিয়া বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হেনস্তা করে। সাবিয়া বেগমের ব্যক্তিগত কামরায় প্রবেশ করে সবকিছু লণ্ডভণ্ড করে ও কিছু আসবাবপত্র ভাংচুর করে। তার কাছে জানতে চায় খালিদ শিবিরের নেতা কর্মীদের তালিকা, সংগঠনের নথিপত্র, সংগঠনের আয়—ব্যয়ের হিসাবের তালিকা সহ জরুরি অন্যান্য কাগজপত্র কোথায় লুকিয়ে রেখেছে। ভয়ে তিনি ফুপিয়ে কাঁদতে কাঁদতে জানান, তিনি জানেন না এসব কোথায়।

পরে তারা বাসার অন্যান্য ঘরে ঢুকে বিভিন্ন জিনিস ভাংচুর করে উন্মাদের মতো চিৎকার করতে থাকে। শেষমেষ কিছু না পেয়ে পরিবারের সদস্যদেরকে বিভিন্ন হুমকি দিয়ে বাসা থেকে বের হয়ে যায়।

এই ঘটনায় খালিদের পরিবারে আতঙ্ক বিরাজ করছে। নিজেদের জানমালের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন খালিদের বাবা এনামুল হক। তিনি এই ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo