১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩৮

সিলেটে এবার ৩৯২ বস্তা চোরাই চিনিসহ আ ট ক এক

মিজানুর রহমান তাহসান
  • আপডেট রবিবার, জুন ২৩, ২০২৪,

সিলেটে এবার ৩৯২ বস্তা ভারতীয় চোরাইচিনিসহ একজনকে আটক করা হয়েছে।

গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় দক্ষিণ সুরমা থানাধীন রশিদপুরস্থ ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোষ্ট থেকে ট্রাকসহ চোরাইমাল জব্দ করে পুলিশ।

এসময় আটককৃত গাড়ীচালক দেলোয়ার হোসেন (৪৪) বিয়ানীবাজারের বড়দেশের আব্দুল খালিকের ছেলে।

মহানগর পুলিশের মিডিয়া কর্মকতা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ৩৯২ বস্তা ভারতীয় চোরাইচিনির বাজারমূল্য রয়েছে ২১ লাখ ৫৬ হাজার টাকা।

আটককৃত গাড়ীচালকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দক্ষিণসুরমা থানায় মামলা করা হয়েছে; আদলতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে বলে জানান মোহাম্মদ সাইফুল ইসলাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo