মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ‘আলোর দিশারি যুব সংঘ ’ কর্তৃক আয়োজিত কাপ এন্ড কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
গত ১৭ই মার্চ ২০২১ তারিখে খেলা শেষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষের কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় আংশগ্রহনকারী ২ টি দলের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।
সভাপতি জালাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরান উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুয়েল রানা, যুগ্ন সাধারণ সম্পাদক আওয়ামী যুবলীগ জুড়ি উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রেসক্লাব, জুড়ি
প্রধান অতিথি বলেন এ জাতির কাছে বঙ্গবন্ধু একটি গভীর আবেগের নাম, ভালোবাসার নাম। ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু যখন জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন, তখন বঙ্গবন্ধু কোনো ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন বাঙালি জাতি। তিনি বলেন, স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধুর নির্দেশনায় যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ ফিনিক্স পাখির মতো জেগে ওঠেছে।
এছাড়া উপস্থিত ছিলেন আলোর দিশারি যুব সংঘের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
এসএসডিসি/বিএম