২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৩৮

সোহাগ-মামুনের বিরুদ্ধে চার্জশিট, নুরসহ চারজনকে অব্যাহতি

সোনার সিলেট ডেক্স
  • আপডেট সোমবার, জুন ১৪, ২০২১,

ধর্ষণ, অপহরণ ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ চারজনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

সোমবার (১৪ জুন) মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগপত্রে অব্যাহতি দেওয়া অন্য আসামিরা হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।

গত বছর ২২ সেপ্টেম্বর রাজধানীর কোতোয়ালি থানায় ভুক্তভোগী এক তরুণী নিজেই বাদী হয়ে মামলাটি করেছেন। এছাড়া তিনিই লালবাগ থানায় একই আসামিদের বিরুদ্ধে আরেকটি মামলা করেন।

গত বছর ২০ সেপ্টেম্বর দায়ের করা মামলায় পৃথক পৃথক অভিযোগে এ ছয়জনকে আসামি করা হয়। মামলায় ওই তরুণীকে অপহরণ, এরপর পারস্পরিক সহযোগিতায় ধর্ষণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় প্রতিপন্ন করার অভিযোগ আনা হয়।

এসএসডিসি/বিএম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo