বাংলাহোপ এতিমখানায় অধ্যায়নরত দশম শ্রেনীর ছাত্রী আঁখি হেব্রম, নবম শ্রেনীর কিম্বালী বালা বলেন, জন্মের পর থেকেই বাবা-মাকে দেখিনি তাদের আদর ভালোবাসাও পাইনি। জন্মদিন পালন তো আমাদের নিকট স্বপ্নের মত লাগে। পুলিশ সুপার স্যার যে তাঁর একমাত্র আদরের ছেলের জন্মদিন আমাদের মত অনাথ ছেলেমেয়েদের সাথে উদযাপন করলেন এতে আমরা অনেক খুশি এবং আমাদের অনেক ভালো লাগলো।
জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, আমার একমাত্র আদরের ছেলে রায়হান ভুঞার জন্মদিন শহরের কোন রেস্তোঁরায় বা কমিউনিটি সেন্টারে ঢাকঢোল বাজিয়ে করতে পারতাম। কিন্ত তা না করে আমার ছেলের জন্মদিনে বাংলাহোপ এতিম খানার প্রায় তিনশতাধিক অনাথ ও অসহায় ছাত্রছাত্রীদের সাথে আনন্দসঙ্গে ভাগাভাগি করলাম।
জন্মদিনের অনুষ্ঠান শেষে এতিমখানার ছাত্রছাত্রীরা পুলিশ সুপারের ছেলেকে নিয়ে লেখা জন্মদিনের একটি গান সমবেত কন্ঠে পরিবেশন করেন।
এ সময় পুলিশ সুপারের সহধর্মিণী ডাঃ রেবেকা শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) ইসতিয়াক আলম, পাঁচবিবি থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব, এতিমখানার নির্বাহী পরিচালক সুচিত্রা সরেন ও অধ্যক্ষ সঞ্জয় কিসকু সহ অন্যরা উপস্থিত ছিলেন।
এসএসডিসি/বিএম







