মূল সংবাদে যান

মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

রাজনীতি

আওয়ামীলীগের প্রবীণ নেতা জমির উদ্দিন প্রধান এর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

আওয়ামীলীগের প্রবীণ নেতা জমির উদ্দিন প্রধান এর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

পররাষ্ট্রমন্ত্রী ড,এ কে আব্দুল মোমেন এমপি প্রবীন রাজনীতিবিদ সিলেট জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক জমির উদ্দিন প্রধান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তিনি মরহুমের করৃমময় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন,জমির উদ্দিন প্রধান এর মৃত্যুতে আওয়ামীলীগ প্রকৃত ত্যাগী একজন দক্ষ সংগঠক ও দলের জন্য আজীবন নিবেদিত প্রান একজন নেতাকে হারালো। পররাষ্ট্রমন্ত্রী মহান আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।