১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৫৫

সিলেটে করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১২৭

সোনার সিলেট ডেক্স
  • আপডেট শনিবার, আগস্ট ২৮, ২০২১,

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১২৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।

নতুন করে করোনায় মারা যাওয়াদের মধ্যে ৩ জন সিলেট জেলার বাসিন্দা ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হওয়া ১২৭ জনের মধ্যে সিলেট জেলায় ৬২ জন, সুনামগঞ্জে ১০, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ৩৬ জনের করোনা শনাক্ত হয়। এছাড়াও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৩ শত ৫১ জন। যার সর্বোচ্চ সিলেট জেলায় ২৭ হাজার ৮ শত ৫১ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৬১ জন, হবিগঞ্জে ৬ হাজার ২ শত ৮১ জন, মৌলভীবাজারে ৭ হাজার ৬ শত ৮০ জন। আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৪ হাজার ৪ শত ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

সবমিলিয়ে সিলেট বিভাগে করোনায় ১০৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৭৬০ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৬ জন, মৌলভীবাজারে ৭০ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট ৯৫ জনের মৃত্যু হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo