১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১২

সিলেটে করোনায় আরও ৯ জনের মৃত্যু

সোনার সিলেট ডেক্স
  • আপডেট রবিবার, আগস্ট ২৯, ২০২১,

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৭৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৫২ জনে এবং মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫২ হাজার ৫২৪ জনে।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত করোনা বিষয়ক দৈনন্দিন তথ্য বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৯৭৭ টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ১৭ দশমিক ৭১ শতাংশের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের হার ১৮ দশমিক ৯৪ শতাংশ, সুনামগঞ্জে ৯ দশমিক ৪১ শতাংশ, হবিগঞ্জে ৭ দশমিক ৮৯ শতাংশ এবং মৌলভীবাজারে ১৯ দশমিক ৫১ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ১৭৩ জনের মধ্যে সিলেট জেলার বাসিন্দা ১৫৪ জন, সুনামগঞ্জের ৮ জন, হবিগঞ্জের ৩ জন এবং মৌলভীবাজার জেলার ৮ জন।

একই সময়ে সিলেটে ১৬৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১৩৬ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে হবিগঞ্জের ৮ জন ও মৌলভীবাজার জেলার ২৩ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ৪৩ হাজার ৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৯ হাজার ২৯ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৭০৮ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৩৬৪ জন ও মৌলভীবাজারে ৫ হাজার ৯৭১ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ৯ জনের ৮ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া একজন মৌলভীবাজার জেলায় মারা গেছেন। এনিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ৫২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৬৩ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৭১ জন মারা গেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo