মূল সংবাদে যান

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

অনলাইনে গরু অর্ডার দিয়ে প্রতারণার শিকার বাণিজ্যমন্ত্রী

দুই বছর আগে এক লাখ টাকায় অনলাইনে কোরবানির গরুর ক্রয় আদেশ দিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

ওই প্রতারণার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গরু কিনতে টাকা দিলাম ১ লাখ।  কিন্তু পরে শুনলাম এটা অন্যের কাছে বিক্রি হয়ে গেছে। ভাবলাম, আমার সঙ্গেই এমন হচ্ছে! পরে আরেকটা গরু দেখাল যার দাম ৮৭ হাজার টাকা। বাকি টাকায় একটা খাসিও দিল।’

এমন অবস্থা এখন আর নেই বলেও সন্তোষ প্রকাশ করেন তিনি।