১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:০৮

মৌলভীবাজারে নারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো সিএনজি চালকের

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট বুধবার, নভেম্বর ১০, ২০২১,

এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে সিএনজি অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে সিএনজিচালক নিহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টায় মৌলভীবাজার-কুলাউড়া সড়কের সদর উপজেলার রায়শ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হন।

নিহত আখতার জেলার রাজনগর উপজেলার সারমপুর গ্রামের বসির মিয়ার ছেলে।

দূর্ঘটনার পর আখতার মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত ১০টার দিকে তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, পথচারী নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন, তিনি মৌলভীবাজার-কুলাউড়া সড়কে এলোপাথাড়ি হাঁটছিলেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশাটি তাকে বাঁচাতে রাস্তার পাশে গিয়ে উল্টে যায়।

অন্যদিকে উল্টে থাকা সিএনজিকে পাশ কাটাতে গিয়ে একটি ট্রাক রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকের চালকসহ হেলপার আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠান।
আখতার মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে তিনি সেখানে মারা যান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo