২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:২৩

করোনার বুস্টার ডোজ কারা পাবেন, কোন টিকা পাবেন

ডেস্ক নিউজ
  • আপডেট শনিবার, ডিসেম্বর ১৮, ২০২১,

আগামীকাল রোববার বা সোমবার থেকে পরীক্ষামূলকভাবে দেশে করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জে এক অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রোববার (১৯ ডিসেম্বর) ঢাকার একটি কেন্দ্রে পরীক্ষামূলক টিকাদানের মাধ্যমে করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়ার কর্মসূচি শুরু হবে এবং পরে এর আওতা ধীরে ধীরে বাড়ানো হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের ওই কর্মকর্তা জানিয়েছেন, রোববার যাদের দিয়ে বুস্টার ডোজের সূচনা হবে তাদের ফাইজারের টিকা দেওয়া হবে। যদিও তারা আগের দুই ডোজ হিসেবে কোন টিকা নিয়েছিলেন সেটি নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

তিনি বলেন, আমরা এখন ফাইজার দিয়ে শুরু করবো। এটুকুই এখন বলতে পারছি। রোববার স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন বলে আশা করছি।

অবশ্য এর আগেই এক অনুষ্ঠানে জানিয়েছেন, ষাটোর্ধ্ব ব্যক্তি ও চিকিৎসক এবং চিকিৎসা সংশ্লিষ্টরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ ফ্রন্টলাইন ওয়ার্কারদের করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া হবে।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে করোনার টিকার কার্যকারিতা কমে আসায় উন্নত দেশগুলো আগেই বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে। এখন করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট আসার পর বাংলাদেশেও বুস্টার ডোজ দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo