২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:১৯

চাঁদপুরে বাল্কহেডের সঙ্গে ট্রলারের সংঘর্ষ, ৫ জনের মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
  • আপডেট সোমবার, জানুয়ারি ৩১, ২০২২,

চাঁদপুর সদর উপজেলার মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় মাটি বোঝাই ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ১১ শ্রমিকের মধ্যে ৫ জন নিহত হয়েছেন। বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
স্থানীয়রা জানায়, ৩১শে জানুয়ারি সোমবার ভোরে বালুভর্তি বাল্কহেড এমবি ইকবাল হোসেন-১ এর সাথে মাটি বোঝাই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ট্রলার ডুবে ৫ শ্রমিক নিহত নিখোঁজ হয়। একে একে তাদের সবার মৃতদেহ পাওয়া যায়।
নিহতরা হলেন- আউয়াল মাঝি (৫৫), মোবারক হেসেন (৩৫), নাছির হোসেন (৩২), আল-আমিন (৩৫) ও কালা মিয়া (৩৩)। নিহতদের সকলের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায়। নিহতরা স্থানীয় ব্রিকফিল্ডগুলোতে মাটি কাটার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনাকবলিত ট্রলারের বেঁচে যাওয়া যাত্রী ফরিদ হোসেন জানান, আমরা আমাদের সাইট দিয়েই যাচ্ছিলাম, ঘন কুয়াশায় বালুবাহী বলগেট আমাদেরকে সজোরে ধাক্কা দিলে আমাদের ১১ জন যাত্রীর মধ্যে ৫ জন নিহত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনাকবলিত ট্রলারটি উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও স্থানীয় এলাকাবাসী উদ্ধার কাজে অংশগ্রহণ করেন।

চাঁদপুরস্থ বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক ও বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম বলেন, ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপর ২ জনের মরদেহ ভেসে উঠে।

পরে একে একে অন্যদের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এসএসডিসি/ ইবিএস/ ৩১-০১-২২/২-১০

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo