১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:২৬

ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত

ডেস্ক নিউজ
  • আপডেট বুধবার, ফেব্রুয়ারি ২, ২০২২,

দিনাজপুরের বিরামপুরের ঘোড়াঘাট রেলগেটে আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

হিলি জিআরপি পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুরের দিকে যাচ্ছিল। ট্রেনটি হিলি অতিক্রম করে বিরামপুরের ঘোড়াঘাট রেলগেটের কাছাকাছি এলে বিরামপুর থেকে আসা একটি মাইক্রোবাস রেলগেটের ওপর উঠে পড়ে। এসময় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের চালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, নিহত তিনজনের মধ্যে হাফিজুল ইসলাম নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি রংপুরের বদরগঞ্জে।

সূত্র : ইউএনবি

এসএসডিসি/ ইবিএস/ ০২-০২-২২/১১-৩৩

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo