বরগুনার তালতলীতে মুদি মনোহারী মালামাল নিয়ে একটি মালবাহী ট্রলার ডুবে গেছে। এসময় ট্রলারে থাকা ৪ জন আহত উদ্ধার হয়েছেন। শনিবার (৫ই ফেব্রুয়ারি) রাত ৯ টায় উপজেলার ছোটবগী ইউনিয়নের খালগোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরগুনা থেকে মালামাল নিয়ে ট্রলারটি বরগুনা খালঘাট থেকে ছেড়ে তালতলীর জেটিঘাটের উদ্দেশে যাওয়ার সময় খালগোড়া এলাকায় ট্রলারটি ডুবে যায়।
ট্রলার মালিক মো. জামাল জানান, সপ্তাহের হাটের মালামাল নিয়ে শনিবার বিকেলে বরগুনা থেকে তালতলী আসার সময় চরের সাথে ধাক্কা লাগে। ঠিক তখনই হঠাৎ কাত হয়ে খালে তলিয়ে যায়। ট্রলারটিতে বিভিন্নপণ্যের মালামাল ছিল যার আনুমানিক মূল্য হবে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা।
মুদি ব্যবসায়ী মো. কুদ্দুস জানান, সপ্তাহের হাটের দিন রবিবার কে কেন্দ্র করে বিভিন্ন মুদি ব্যবসায়ীদের ৪৫০ বস্তা মালামাল নিয়ে ট্রলারটি তালতলী আসার সময় ডুবে যায়। এতে ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। তিনি বলেন, জ্বালানী তেলের ড্রামছাড়া সব মাল ডুবে গেছে।
তালতলী ফায়ার সার্ভিস কমান্ডার আক্তার উদ্দিন বলেন, ট্রলারে থাকামাঝিসহ ৪ জন আহত অবস্থায় উদ্ধার হয়েছে। তাছাড়া ট্রলার উদ্ধার করার মত সরঞ্জাম আমাদের নেই।
এসএসডিসি/ ইবিএস/ ০৬-০২-২২/১১-৩৮