৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫০

জীবনের ঝুঁকি নিয়ে কিয়েভে গেলেন পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীরা

ডেস্ক নিউজ
  • আপডেট বুধবার, মার্চ ১৬, ২০২২,

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ২১তম দিন চলছে। রাজধানী কিয়েভ দখলে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। সমগ্র ইউক্রেনে আর কোনো নিরাপদ এলাকা নেই। এরইমধ্যে প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলতে কিয়েভ সফরে গেছেন পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীরা। এ খবর দিয়েছে বিবিসি।

রাজধানী কিয়েভে তখন কারফিউ চলছিল। ইউরোপীয় ইউনিয়নের দিক থেকে নিরাপত্তা ঝুঁকির সতর্কবাণীও। শহরের চারদিক থেকেই হামলা করছে রুশ বাহিনী। এর মধ্যে ট্রেনে জীবনের ঝুঁকি নিয়ে কিয়েভ গেছেন পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীরা।

এই সফরের উদ্যোক্তা ছিল পোল্যান্ড। তারা ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ পোলিশ সামরিক জেটের উড্ডয়ন রাশিয়ার কাছে বিপজ্জনক উস্কানি হিসেবে বিবেচিত হতে পারে। তবে তখনও এটা পরিষ্কার ছিলো না যে কখন তাদের বহনকারী ট্রেন ওয়ারশতে ফেরত আসতে পারবে।

এ সফর নিয়ে পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতিউস মোরাভিয়েস্কি বলেন নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে ইউক্রেনের রাজধানীতে। মঙ্গলবার বিকেলে কারফিউ বলবৎ হবার পর কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেন তিন প্রধানমন্ত্রী। পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে নিয়ে ব্রিফিং করেন তারা। উভয় নেতা তিন প্রধানমন্ত্রীকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

এসএসডিসি/ ইবিএস/ ১৬-০৩-২২/ ১১:৪০

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo