১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১০

পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে বন্ধু সামাজিক সংগঠন সিলেট এর পক্ষ থেকে ইফতার বিতরণ

আরাফাত রহমান মিহির
  • আপডেট সোমবার, এপ্রিল ৪, ২০২২,

পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে বন্ধু সামাজিক সংগঠন সিলেট এর পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে। সোমবার ৪ এপ্রিল বিকাল ৫টায় মধুশহীদ এলাকায় শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

বন্ধু সামাজিক সংগঠন সিলেট এর সাধারন সম্পাদক মেহরাব হোসেন জিসান এর পরিচালনায় ও মিজানুর রহমান মারজান এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিটি, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম ফাউন্ডেশনের সভাপতি মির্জা মো: সাদ্দাম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ।

আরও উপস্থিত ছিলেন সংগঠন এর সহ-সভাপতি মিনহাজ উদ্দীন যুবরাজ, সহ-সাধারন সম্পাদক রায়ানজুবায়ের, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান তামিম, প্রচার সম্পাদক রিমন, সহ-প্রচার জয়রাজ,উন্নয়ন সম্পাদক বারি, সংগটন এর সিনিয়র সদস্য নাঈম, রাফি, মাহদি হাসান, সদস্য তাওছিফ, শুভ, সামি, সাদি, সামির, আরাফ প্রমুখ।

বক্তারা বলেন, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মহান আল্লাহর নৈকট্য লাভ ও পবিত্র মাহে রমজানে ভালোভাবে সেহেরি ও ইফতার করতে অসহায়দের সহযোগিতা করার জন্যই আমাদের এই উদ্যোগ। আমি সমাজের বিত্তবানদের অনুরোধ করবো, যার যার জায়গা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo