২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:১৯

দেশে আসছে ‘এলএনজি’র বড় চালান

ডেস্ক নিউজ
  • আপডেট শুক্রবার, এপ্রিল ৮, ২০২২,

দেশের সবচে বড় গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিবিয়ানা গ্যাস ফিল্ড। সেখানে ৬ টি কূপ থেকে গ্যাস উত্তোলন বন্ধ হয়ে যাওয়ায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট সৃষ্টি হয়েছে দেশে। চলমান এই সংকট সমাধানে আগামীকাল তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজির একটি বড় চালান দেশে আসছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানান তিনি। এই গ্যাস পৌঁছলে বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ ঘাটতির কারণে যে ভোগান্তির সৃষ্টি হয়েছে তা দূর হবে বলে আশাপ্রকাশ করেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী লিখেছেন, বিবিয়ানা গ্যাস ফিল্ডে আকস্মিক সমস্যা দেখা দেওয়ায় প্রথম রমজান থেকে দেশের কিছু কিছু জায়গাতে গ্যাসের স্বল্প চাপের সৃষ্টি হয়েছিল। আমাদের অভিজ্ঞ প্রকৌশলীদের নিরলস পরিশ্রমে আমরা এই সংকট কাটিয়ে উঠতে শুরু করেছি। বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে বর্তমানে ১১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। সংকট সমাধানে দ্রুততম সময়ের মধ্যেই এলএনজি কার্গোর ব্যবস্থা করা হয়েছিল। ২৯৫০ মিলিয়ন ঘনফুট এলএনজি ভর্তি কার্গো আগামীকাল সকাল ৭টায় চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে। এই সংকটকালীন সময়ে ধৈর্য্য ধারণ করায় আমাদের সকল সম্মানিত গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা।

গত রোববার প্রথম রোজায় সারাদিন রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকে। সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিবিয়ানা ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনে হঠাৎ করে সমস্যা তৈরি হওয়ায় তার প্রভাব পড়ে সারাদেশ, বিশেষত রাজধানীর গ্যাস সরবরাহ ব্যবস্থায়। এই গ্যাসক্ষেত্রে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলছে। অভিজ্ঞ প্রকৌশলীরা মেরামতের কাজ করে যাচ্ছেন। দ্রুততম সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo