মূল সংবাদে যান

শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ঘরের কাজে ব্যস্ত মা, পুকুরে ডুবল শিশু

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে নিঝুম আক্তার নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত নিঝুম একই এলাকার অটোচালক মো. রুবেলের মেয়ে।

স্বজনরা জানান, ঘরের কাজে ব্যস্ত ছিলেন শিশু নিঝুমের মা। ওই সময় নিঝুম বাড়ির আঙিনায় খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পুকুরে ভাসতে দেখেন মা। পরে তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুচিত্রা চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই আগেই শিশুটি মারা গেছে।