১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:২৮

ধোপাদিঘীর ওয়াকওয়ের ল্যাম্পপোস্ট খুলে ফেললো কারা কর্তৃপক্ষ

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট মঙ্গলবার, জুলাই ৫, ২০২২,

সিলেট নগরীর নান্দনিক ধোপাদিঘীপাড়ের ল্যাম্পপোস্ট খুলে ফেলেছে কারা কর্তৃপক্ষ।মঙ্গলবার (৫জুলাই) দুপুরে নগরীর ধোপাদিঘিপাড়ে ‘বিউটিফিকেশন অব ধোপাদিঘি’ ওয়াকওয়ের ল্যাম্পপোস্টখুলে ফেলে কারা কর্তৃপক্ষের কর্মচারীরা।তবে কি কারণে খুলে ফেলা হয়েছে তা জানা যায়নি। ‘বিউটিফিকেশন অব ধোপাদিঘি’ ওয়াকওয়ের ল্যাম্পপোস্ট কারা কর্তৃপক্ষ খুলে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন সিলেট সিটি করপেরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এদিকে এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা।

এ ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সকালে হঠাৎ করে কারা পুলিশ এসে ওয়াকওয়ের ল্যাম্পপোস্ট ভাংচুর করে।এখানে কাজে থাকা শ্রমিকরা বিষয়টি আমাদেরকে জানালে দ্রুত চলে আসি। আমি বিষয়টি সিলেটের জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo