বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার, ছাত্র ফেডারেশন ১১নং ওয়ার্ড, সিলেট মহানগর এর ০৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। মিনহাজ উদ্দীন যুবরাজকে সভাপতি, মিজানুর রহমান মারজানকে সাধারন সম্পাদক ও মাহাদি হাসানকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়। শুক্রবার ০২সেপ্টেম্বর রাত ৯:০০টায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার, ছাত্র ফেডারেশন সিলেট মহানগর শাখার সভাপতি কংকজ সরকার ও সাধারন সম্পাদক মো:আব্দুল হামিদ সাক্ষরিত এক প্রেস রিলিজের মাধ্যমে প্রকাশ করা হয়। বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার, ছাত্র ফেডারেশন ১১নং ওয়ার্ড, সিলেট মহানগর এর ০৯ সদস্য বিশিষ্ট কমিটির সহ-সভাপতি হিসেবে মেহরাব হোসেন জিসান, মাহফুজুল হাসান রিমন, আব্দুল বারি তৌফিকসহ মাহফুজ, তামিম, রাইয়ান সদস্য হিসেবে এ কমিটিতে রয়েছেন।