১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১০

লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইটাবস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২,

লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বাংলাদেশ বিল্ডিং কোড ২০২০ অনুসরণ করে ইটাবস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) বিকাল ২টায় বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী-১ এ লিডিং ইউনিভার্সিটির CAAS and CE ফ‍্যামিলি Presents ‘ETABS v16 Following BNBC 2020’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।

কর্মশালায় অতিথি হিসেবে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ সিলেট সেন্টার কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ারিং মো. জয়নাল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে এলজিইডি সিলেটের এক্সেকিউটিভ ইঞ্জিনিয়ার মো. এনামুল কবির উপস্থিত ছিলেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার চৌধুরী মোহাম্মদ শামস ওয়াহিদ।

কর্মশালায় উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুর মাওলা বলেন, দক্ষ জনশক্তি তৈরিতে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকতে হয়। আর এই বাস্তব অভিক্ষতা অর্জনের জন্য এলজিইডি এর বিভিন্ন নির্মাণ কাজে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করায় তিনি এলজিইডি সিলেটের সিলেটের এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী মো. এনামুল কবিরকে ধন্যবাদ জানান।

লিডিং ইউনিভার্সিটিকে আইবি এর অ‍্যাক্রিডিটেশন পেতে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ সিলেট সেন্টার কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ারিং মো. জয়নাল ইসলাম চৌধুরী আশ্বাস প্রদান করায় তাকেও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের কর্মশালা আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুদিনব‍্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ‍্যাপক ইঞ্জিনিয়ার অমিত চক্রবর্তী।

কমাশালাটির সঞ্চালনায় ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী দেবব্রতী রয় সীমান্ত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo