বড়লেখা বাজারের পেইন্টস এন্ড হার্ডওয়্যার ব্যবসায়ী ও বিএনপি ৫ নং দক্ষিন শাহবাজপুর ইউনিয়নের প্রচার সম্পাদক আতিকুর রহমানকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বড়লেখা উপজেলা বিএনপি।
আজ বিএনপি বড়লেখা উপজেলা সভাপতি আব্দুল হাফিজ ও সাধারণ সম্পাদক আবুল খসরু, ৫ নং দক্ষিন শাহবাজপুর ইউনিয়ন সভাপতি আব্দুল কুদ্দুস স্বপন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান এক বিবৃতিতে এই নিন্দা জানান। তারা বলেন এই গ্রেফতার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আতিকুর রহমান বড়লেখা বাজারের একজন স্বনামধন্য ব্যবসায়ী। সরকার বিরোধী রাজনীতিকে দমনের জন্য কিছুদিন পরপর এমন গ্রেফতার নাটক সাজায়। আমরা অতি দ্রুত তার নিঃশর্ত মুক্তি চাই।