১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২২

দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের তাকরিম

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট বুধবার, এপ্রিল ৫, ২০২৩,

ফের আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করল হাফেজ সালেহ আহমদ তাকরিম।

দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-১৪৪৪ হিজরিতে প্রথম স্থান অর্জন করেছে সে।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে প্রথম স্থান অধিকারী হিসেবে তাকরিমের নাম ঘোষণা করা হয়।

হাফেজ তাকরিম মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা-এর কিতাব বিভাগের ছাত্র এবং টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে।

গত ১২ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক নির্বাচনী পরীক্ষায় একদল বিজ্ঞ বিচারক মণ্ডলির রায়ে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হয় তাকরিম।

প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় হয়েছে ইথিওপিয়ার আব্বাস হাদি ওমর ও সৌদি আরবের খালেদ সুলেইমান সালেহ আল-বারাকানি।

চতুর্থ হয়েছে ক্যামেরুনের নুরুদ্দিন ও ইন্দোনেশিয়ার হাদি মাওলানা, কেনিয়ার আবদুল আলিম আবদুল রহিম ষষ্ঠ, সিরিয়ার মুহাম্মাদ হাজ আসাদ ও ইয়েমেনের মুহাম্মাদ আবদো আহমেদ কাসেম সপ্তম হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo