শীর্ষ সংবাদ
সাবেক ইউ, পি সদস্য আব্দুস সামাদ লস্কর মিন্টু’র ইন্তেকালে অনলাইন প্রেসক্লাবের শোক
সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ লস্কর মিন্টু( ৫১)’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ। আজ বুধবার এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, মরহুম আব্দুস সামাদ লস্কর মিন্টু আজ সকাল ৮ টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।পরে বিকাল ৩ টায় গোলাপগঞ্জের সুন্দিশাইলে প্রথম জানাযা এবং বিকাল ৫ টায় নগরীর মানিকপীর টিলায় দ্বিতীয় জানাজা শেষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য ও সিলেট প্রতিদিন সম্পাদক সাজলু লস্কর এর বড় ভাই।