মূল সংবাদে যান

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সিলেট

১৫ আগস্ট সিলেটে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ঐতিহাসিক আলোকচিত্র প্রদর্শনী

১৫ আগস্ট সিলেটে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ঐতিহাসিক আলোকচিত্র প্রদর্শনী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের আয়োজনে কবি নজরুল অডিটোরিয়ামের প্রাঙ্গণে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের ঐতিহাসিক আলোকচিত্রসমূহের প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।